উত্তরদিনাজপুর

খুচরো পয়সার সমস্যার সমাধান চেয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে

খুচরো পয়সার সমস্যার সমাধান চেয়ে বুধবার কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিগত দিনে নোট বন্দির পর টাকার সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে কয়েন ছাড়া হয়েছিল ।  টাকার সমস্যার সমাধান হলেও  বর্তমানে খুচরো পয়সার জেরে নাজেহাল হতে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের।  ব্যবসায়ীদের অভিযোগ, ক্ষুদ্র ব্যবসায়ীরা  ছোট খাটো পাড়ার মধ্যে, রাস্তার ধারে দোকান  করে নিজেদের দিন জাপান করেন।  জিনিস কেনার সময় ক্রেতারা খুচরো পয়সা দিয়ে জিনিস পত্র ক্রয় করে নিয়ে যায়।  কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা  যখন তাদের মহাজনের কাছে তাদের দোকানের সামগ্রী ক্রয় করতে যায় তখন মহাজনেরা খুচরো পয়সা নিতে চান না এর ফলে  সমস্যায় পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ক্ষুদ্র ব্যবসায়ীরা  ।  সেই কারনে দিসে হারা হয়ে মাথায় হাত ক্ষুদ্র ব্যসায়ীদের তারা কিভাবে তাদের ব্যবসা চালিয়ে পেট  চালাবেন। খুচরো পয়সা নিয়ে  জটিলতা কাটাতে বিগত দিনে ব্যবসায়ী সমিতির আহবানে ব্লক প্রশাসন , ক্ষুদ্র ব্যবসায়ী, বেশ কিছু ব্যঙ্কের আধিকারিক সহ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতি বৈঠকে বসে। কিন্তু তাতেও কোন সমস্যার সমাধান হয় নি বিশেষ করে ১ টাকা ও ২ টাকা খুচরো পয়সা নিয়ে । এরফলে বুধবার সমস্যা সমাধানের জন্য শহর ও ব্লক এলাকার  ক্ষুদ্র ব্যবসায়ীরা একত্রিত হয়ে  ফেস্টুন নিয়ে মিছিল করে এসে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়াকে ডেপুটেশন প্রদান করে। ক্ষুদ্র ব্যবসায়ী মিঠুন বর্মন জানান খুচরো পয়সা নিয়ে ক্রেতা ও বিক্রেতারা  যে সমস্যার মধ্যে পড়েছে সেই কারনে আজ বিডিও সাহেবের কাছে ডেপুটেশন দেওয়া হয়। তাদের দাবি ব্যাঙ্গ গুলি যাতে তাদের কাছ থেকে  ১ টাকা ও ২ টাকা খুচরো পয়সা জমা নেয়।  তাদের সমস্যার সমাধান না হলে আগামীতে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যাঙ্গকে গিয়ে ধরর্নায় বসবে বলে জানান তিনি।  

এদিকে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, তিনি বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছেন। আগামীতে তিনি আবার ব্যাঙ্গের কর্তিপক্ষ্যের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।